Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

।। এবার পশ্চিমবঙ্গের পাঠ্যপুস্তকে গীতা অন্তর্ভুক্ত হবে ।।

প্রদীপ কুমার মাইতি

আমরা এই রাজ্যের ক্ষমতায় এলে গীতা স্কুলের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোডে একটি বেসরকারি আবাসনে রক্তদান শিবির এবং জাতীয় পতাকা বিতরণ সহ গীতা বিতরণ কর্মসূচিতে যোগদান করে এই দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়, ওন্দার বিধায়ক অমরনাথ শাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।



অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে একাধিক বিষয়ে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি এ দিন গরু পাচার প্রসঙ্গ নিয়ে বীরভূমের জেলা সভাপতি তথা দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে এক হাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Related News

Also Read