Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। পূর্ব মেদিনীপুরে যুব কংগ্রেসের নবনির্বাচিত প্রতিনিধিদের সম্বর্ধনা জ্ঞাপন সভা ।।

রবিবার পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কার্যালয়ে কংগ্রেস সেবা দল ও কংগ্রেসের এসটি,এসসি সেলের আয়োজিত পূর্ব মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের নবনির্বাচিত জেলা কমিটি ও বিধানসভা কমিটির নবনির্বাচিত প্রতিনিধিদের সম্বর্ধনা জ্ঞাপন সভা হয়। এই সভায় প্রধান বক্তা ছিলেন রাজ্যে যুব কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি আজাহার মল্লিক।

সভায় সভাপতিত্ব করেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস সেবাদলের চেয়ারম্যান শেখ জাফার উল্লাহ। উপস্থিত ছিলেন এসটিএসসি সেলের রাজ্য সাধারণ সম্পাদক সুশান্ত সাঁতরা, পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি মানস কর মহাপাত্র, পূর্ব মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি শেখ মাতিন, এস টি এস সি সেল এর চেয়ারম্যান সুকোমল শেঠ, প্রাক্তন প্রদেশ সম্পাদক ক্ষিতীন্দ্র মোহন সাউ, মহিলা কংগ্রেস নেত্রী লিরিকা মুক্তার, আইএনটিইউসি নেতৃত্ব আরিফা আহমেদ, পূর্ব মেদিনীপুর জেলা ও সংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শেখ জিয়াদ, মাসুদ মল্লিক আব্দুল মজিদ, আকতার আলি খান,পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত বিধানসভার নবনির্বাচিত যুব সভাপতি সহ অসংখ্য কংগ্রেস কর্মীরা।

এই সভায় প্রধান বক্তা রাজ্যে যুব কংগ্রেসের সভাপতি আজহার মল্লিক বক্তব্য রাখতে গিয়ে বলেন। আগামী দিনে স্বাধীনতা আন্দোলনের পিঠস্থান পূর্ব মেদিনীপুর থেকে কংগ্রেস ঘুরে দাঁড়াবে এবং সারা বাংলায় পথ দেখাবে। যেভাবে নন্দীগ্রামের আন্দোলনের মধ্য দিয়ে বাংলায় নতুন সরকারের প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক সেই ভাবে আগামী দিনে যুব কংগ্রেসের আন্দোলনের মধ্য দিয়ে জেলায় সহ রাজ্যে কংগ্রেস ঘুরে দাঁড়াবে। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে আইন অমান্য কর্মসূচি নেওয়া হয়েছে।

Related News

Also Read