পূর্ব মেদিনীপুর জেলার রূপনারায়ণ নদীতে প্রাকৃতিক ভাবে গড়ে উঠেছে চর । মহিষাদল ব্লকের নাটশাল ১নং এবং অমৃতবেড়িয়া এই দুটি গ্রাম পঞ্চায়েতের মধ্যস্থলে গড়ে ওঠা চর থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সাদা বালি কেটে নৌকাওয়ালারা ইটভাটা ,টালিভাটা ও কন্ট্রাক্টারদের পাচার করছে। এর বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিলো প্রশাসন।
প্রশাসন সুত্রে জানা গেছে বালি চুরি আটকাতে মহিষাদল ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দফতর থেকে মাইকিং প্রচার চালানো হয়েছে লাগাতার। বালি চুরিতে নিষেধাজ্ঞাজারি থাকা সত্বেও অভিযোগ নৌকাওয়ালারা রাত্রিতে এবং দিনের বেলায় নদীর চরে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করছে ।

জানা গেছে সম্প্রতি এই নতুন গজিয়ে উঠা চরটিতে জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের উদ্যোগে কয়েক লক্ষাধিক টাকা ব্যয়ে ম্যানগ্রোভ চারা গাছ রোপন করা হয়েছে। এই চরের ভাঙ্গন রুখতে ব্লক প্রশাসন ও নিষেধাজ্ঞাজারি করেন। মহিষাদল ব্লকের ভূমি কর্মাধ্যক্ষ শিবপ্রসাদ বেরা তিনিও অবৈধ বালি কাটার প্রতিবাদ জানিয়ে পুলিশ প্রশাসনকে আইনগত দিক থেকে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।

রাতে রূপনারায়ণ নদের নতুন চরে বেশ কিছু মেশিন চালিত ভুটভুটি নৌকা ভাটার সময় বালি কাটতে থাকে। খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ প্রশাসন একটি মেশিন চালিত নৌকা নিয়ে রূপনারায়ণ নদের মাঝপথে চারটি নৌকাকে হাতে নাতে ধরে ফেলে। আর কয়েকটি নৌকা মেশিন চালিয়ে পালিয়ে যায়। চারটি মেশিন চালিত নৌকা বালি সহ মহিষাদল থানার পুলিশ প্রশাসনের হেফাজতে বাড় অমৃতবেড়িয়া জেটিঘাটে বাঁধা রয়েছে। পাহারা দিচ্ছে সিভিক ভলেন্টিয়াররা।
জানা গেছে চারটি নৌকা মিলিয়ে মোট১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মহিষাদল ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অবৈধ বালিকাটার অভিযোগ দায়ের করে করেন ।






