এবার খাপ পঞ্চায়েতের নজির মিলল পূর্ব মেদিনীপুরের হলদিয়ার কুকড়াহাটি অঞ্চলের কালিপুর গ্রামে।
কালিপুর গ্রামের বাসিন্দা শ্যামলী সেনগুপ্ত ২০২০ সালে পেয়েছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি। বাড়ি তৈরি করতে গেলে বাধা দেন এলাকার স্থানীয় তৃণমূল নেতা এবং গ্রামের মোড়ল শ্রীকান্ত মন্ডল,দীপক মন্ডলরা।
শ্যামলী সেনগুপ্ত এবং তার ছেলে কৌশিক সেনগুপ্তর অভিযোগ গ্রামের মোড়ল জারি করেছেন অদ্ভুত ফতোয়া। বাড়ি তৈরি করতে গেলে দিতে হবে তিন ডিসমল জায়গা, নচেৎ ৩ লক্ষ টাকা। জমি বা টাকা না দিলে বাড়ি তৈরি করতে দেওয়া হবে না।
স্বামী হারা শ্যামলী সেনগুপ্ত থাকেন পুত্র এবং পুত্রবধূ নিয়ে। বয়স সত্তরের গণ্ডি পেরিয়েছে। বাড়ির ভগ্ন দশা, প্রশাসনের কাছে বারবার আবেদন করেও কোন লাভ হয়নি। তৈরি করতে পারেননি বাড়ি। দুশ্চিন্তে দিন কাটছে যে কোন মুহূর্তে বাড়ি ভেঙে পড়তে পারে মাথার ওপর।
বিজেপি অভিযোগ করে সমস্ত তৃণমূল দলের নোংরাম। এ বিষয়ে মন্তব্য করা থেকে এড়িয়ে যান স্থানীয় তৃণমূল অঞ্চল প্রধান।






