মহাসমারোহে ৭০তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন করলো রামনগরে এক ব্লকের দহদয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি।সমবায়ের সাতরঙ্গা পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন সমিতির নিউ দীঘা শাখায় সমবায়ের পতাকা উত্তোলন করেন রামনগর ১১ পঞ্চায়েত সমিতির সহসভাপতি অম্বিকা চরণ জানা। রামনগর শাখায় পতাকা উত্তোলন করেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার। সমিতির প্রধান কার্যালয় দহ দয়াতে পতাকা উত্তোলন করেন সমিতির সভাপতি উত্তম দাস। লায়ন্স ক্লাব অব কলকাতার ব্যবস্থাপনায় রক্তদান ও বৃহত্তর স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। পাশাপাশি সমিতির উদ্যোগে এলাকার রোগী পরিষেবার জন্য একটি অ্যাম্বুলেন্স এর উদ্বোধন হয়।
অ্যাম্বুলেন্স এর উদ্বোধন করেন গলাগাড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি সুপ্রকাশ গিরি। রক্তদান ও স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন সমিতির সম্পাদক শীর্ষেন্দু বিকাশ কুন্ডু। রক্তদান শিবিরে শতাধিক মানুষ রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে লাঞ্চ ক্লাব অব কলকাতা। লায়ন্স ক্লাব অফ কলকাতার উদ্যোগে শিশু বিশেষজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ সহ অন্যান্য বিষয়ের চিকিৎসকগণ স্বাস্থ্য পরীক্ষা করেন। এই শিবিরে তিন শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রক্তের সুগারও পরিমাপ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির জেনারেল ম্যানেজার নির্মাল্য দে সহ সমিতির সমস্ত কর্মকর্তা বৃন্দ ডাইরেক্টর গন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।






