Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

বাংলা ভাষা সম্মান দাবিতে মহা মিছিল 

প্রদীপ কুমার সিংহ

 বিজেপি শাসিত রাজ্যগুলিতে শ্রমিক বাঙ্গালীদের ওপর অত্যাচারের প্রতিবাদে এবং বাংলা ভাষার অপমানের প্রতিবাদে মহা মিছিল হয় বারুইপুরে। রবিবার দুপুরে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সরদারের উদ্যোগে ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলিতে শ্রমিক বাঙ্গালীদের উপর অত্যাচারের প্রতিবাদে এবং বাংলা ভাষার মর্যাদা দাবিতে মহা মিছিল হয় বারুইপুর ফুলতলা থেকে বারুইপুর কাটাখাল পর্যন্ত।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সরদার সহ দক্ষিণ ২৪ পরগনা জেলা আইএনটি টিসির সভাপতি শক্তিপদ মন্ডল,বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যাম সুন্দর চক্রবর্তী , রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমিতা দেব,রামনগর ২ নম্বর পঞ্চায়েতের প্রধান সোমনাথ চক্রবর্তী সহ বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ১৫ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপাধান সহ সদস্য এবং প্রায় ১০ হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। তবে এই মিছিলে মহিলা তৃণমূল কংগ্রেসের উপস্থিত চোখে পড়ার মতো।

বারুইপুর ফুলতলা মাঠ থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তা পদযাত্রা করে বারুইপুর কাটাখাল পর্যন্ত শেষ হয়। এই মিছিলে স্লোগান ছিল ভারতের বিজেপি শাসিত রাজ্যের বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে কেন কেন্দ্রীয় সরকার জবাব দাও। বাংলা ভাষা বিদ্বেষীর ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান।

বিধায়ক বিভাস সরদার বলেন বাংলা ভাষা আমাদের মাতৃভাষা ।এই ভাষার ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সব সময় লড়বো।

বিজেপি শাসিত রাজ্য গুলি যদি আগামী দিনে বাঙালিদের উপর অত্যাচার আরো করে তাহলে আমাদের আন্দোলনের ঝাঁঝ অনেক বাড়বে। স্বাধীনতা আন্দোলনের সময় বাঙ্গালীদের অবদান অন্যান্য রাজ্যের থেকে অনেক বেশি। তারা সবাই বাংলা ভাষায় কথা বলতো।শক্তিপদ মন্ডল বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় জনগণমন অধি জাতীয় সংগীত আমরা গাই সেই গানকেই অপমান করছে এই বিজেপির কিছু দালাল। বাঙালি ফুটবলবাঙালি সংস্কৃতি সারা ভারতে প্রসিদ্ধ।

Related News

Also Read