Select Language

[gtranslate]
২৯শে আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৩ই জুলাই, ২০২৬ )

কাজলা জনকল্যাণ সমিতিতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

কাজলা জনকল্যাণ সমিতি ও হলদিয়ার চৈতন্যপুরের চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম এর পরিচালনায় ও অভিজ্ঞ চিকিৎসক ও অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা কাজলা জনকল্যাণ সমিতির মুল অফিসে চক্ষু ও ছানি পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা শিবিরে দেশপ্রাণ ও কাঁথি ৩ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১৭০ জন চক্ষু পরীক্ষা করেন।

এর মধ্যে ৫৫ জন রোগী ছানী ধরা পড়ে। যাদের ছানী ধরা পড়েছে তাদের চৈতন্যপুর নিয়ে গিয়ে বিনামূল্যে ছানী অপারেশন হবে। অভিজ্ঞ চিকিৎসকমন্ডলীর পক্ষে ছিলেন রথীন সিনহা, কমলকান্তি জানা, ইলোনা সামন্ত। মিশনের পক্ষে ছিলেন দিলীপ প্রামানিক, শুভঙ্কর মাইতি ।

কাজলা জনকল্যাণ সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সলিল দত্ত, মঞ্জুশ্রী মাইতি দিপালী পন্ডা ও কর্মী বৃন্দ । আগামী দিনে পুনরায় এই ধরনের শিবির করার জন্য অঙ্গীকার করা হয় । চক্ষু পরীক্ষা শিবিরটি সুষ্ঠ ভাবে পরিচালনা জন্য সবাইকে ধন্যবাদ জানান কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা মহাশয়।

Related News

Also Read