Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। জমি সংক্রান্ত বিবাদে মেয়ে-নাতনির উপরে অ্যাসিড হামলা বাবা-মায়ের ।।

জায়গা জমি নিয়ে বিবাদের কারনে নিজের মেয়ে নাতনির ওপরে অ্যাসিড হামলা চালানোর অভিযোগ উঠলো এক দম্পতির উপরে। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে অভিযুক্ত বাবা-মা । অপর দিকে অ্যাসিড হামলার শিকার হয়ে আশঙ্কাজনক অবস্থায় মা মেয়ে তমলুকের জেলা হাসপাতালে ভর্তি । ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার চকশ্রীকৃষ্ণপুর এলাকার ঘটনা।

জানা গেছে পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সামন্ত তাঁর স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে তমলুক থানার কুলবেড়িয়া এলাকায় শশুর বাড়ির কিছুটা দূরে একটি বাড়িতে ভাড়ায় থাকেন। বিশ্বজিৎ বাবুর নিমতৌড়ি এলাকায় একটি চায়ের দোকান রয়েছে।
গতকাল বিশ্বজিৎ বাবুর স্ত্রী ও তিন বৎসরের শিশুকন্যা তাঁর শ্বশুরবাড়ি সংলগ্ন এলাকায় ফুল তুলতে যায়।সেই সময়ে তাঁদের উপরে এই হামলা চালানো হয় বলে অভিযোগ।

দীর্ঘদিন ধরে তাঁর বাবা-মায়ের সাথে জমিজমা সংক্রান্ত বিবাদ চলছে বলে দাবি করেছেন বিশ্বজিৎ বাবুর স্ত্রী মৌমিতা মন্ডল সামন্ত।তার জেরেই এই জঘন্য ঘটনা বলে তিনি দাবি করেন ।

মৌমিতা দেবী আরো বলেন তমলুক বর্গভীমা মন্দিরে পূজো দিতে ফুল তুলছিলেন। সেই সময়ে হঠাৎ করে বাবা-মায়েরা ঘটনাস্থলে এসে এই কান্ড ঘটায়।

অভিযোগ আচমকা মৌমিতা দেবীর মা সন্ধ্যারানী সামন্ত ও বাবা রামপ্রসাদ সামন্ত অ্যাসিড বোতল নিয়ে তিন বছরের শিশুকন্যার তথা তাঁদের নাতনির উপরে হামলা চালান।ঘটনাটা নজরে পড়লে বাবা-মাকে বাধা দিতে গিয়ে মৌমিতাদেবীরও আক্রান্ত হন।কোনরকমে দুজন আশঙ্কাজনক অবস্থায় পালিয়ে বিশ্বজিৎ বাবুর চা দোকানে আসেন। দুজনকেই দ্রুত পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

তমলুক থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিস তদন্ত শুরু করেছে। তবে মৌমিতা দেবীর বাবা এই অভিযোগ অস্বীকার করেছে।

Related News

Also Read