Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

পূর্ব মেদিনীপুরের তিন থানায় ডিজিটাল মালখানার উদ্বোধন 

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের আধুনিকীকরণে আরও এক গুরুত্বপূর্ণ ধাপ এগোল । বৃহস্পতিবার জেলার তিনটি থানায় আনুষ্ঠানিকভাবে ‘ডিজিটাল মালখানা’ বা ‘ই-মালখানার শুভ উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে।

এদিন যথাক্রমে ভগবানপুর, পটাশপুর ও এগরা থানায় একযোগে ই-মালখানা ব্যবস্থার সূচনা করা হয়। নতুন এই ব্যবস্থার মাধ্যমে থানায় বাজেয়াপ্ত হওয়া কিংবা জমা থাকা সমস্ত সামগ্রীর তথ্য এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত থাকবে। ফলে পুরনো নথি বা সামগ্রী খুঁজে বের করার ঝক্কি কমবে, এক ক্লিকেই মিলবে প্রয়োজনীয় সমস্ত তথ্য। এতে প্রশাসনিক স্বচ্ছতা যেমন বাড়বে, তেমনই কাজের গতিও হবে আরও দ্রুত বলে পুলিশ সূত্রের খবর।

Related News

Also Read