Select Language

[gtranslate]
২৯শে পৌষ, ১৪৩২ মঙ্গলবার ( ১৩ই জানুয়ারি, ২০২৬ )

আনন্দ-উদ্দীপনায় বড়দিন উদযাপন অন্ত্যোদয় অনাথ আশ্রমে 

 

ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত অন্ত্যোদয় অনাথ আশ্রমের আবাসিকরা এবং আশ্রম পরিচালিত স্নেহছায়া শিশু আবাসের আবাসিকরা একত্রে বড়দিনের উৎসব পালন করল। দিনভর উৎসবের আবহে আশ্রম প্রাঙ্গণ হয়ে ওঠে খুশির রঙে রঙিন।

সকালের প্রথম প্রহর থেকেই শিশুরা নিজেদের হাতে সাজিয়ে-গুছিয়ে একটি সুন্দর ও মনোগ্রাহী অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানে প্রভু যীশুকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনায় সকলের আগামী দিনগুলি যেন ভালো কাটে, সমাজ ও জীবনে শান্তি ও মঙ্গল নেমে আসে—এই কামনাই ধ্বনিত হয়।

অনুষ্ঠানের মূল পর্বে আশ্রমের ছেলেমেয়েরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে এবং আবৃত্তির মাধ্যমে বড়দিনের বার্তা তুলে ধরে। তাদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে তোলে।

 

অনুষ্ঠান শেষে সকল আবাসিকের হাতে কেক, চকলেট, কমলালেবু ও মিষ্টি বিতরণ করা হয়। পাশাপাশি এই দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে আশ্রমের পক্ষ থেকে একটি বনভোজনেরও আয়োজন করা হয়। অন্ত্যোদয় অনাথ আশ্রমের স্পোর্টস একাডেমি মাঠে সকলে একত্রে বসে খাওয়া-দাওয়া করে আনন্দ ভাগ করে নেয়।

বনভোজনের জন্য ছিল বিশেষ স্পেশাল মেনু, যা শিশুদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। হাসি, খেলাধুলা ও মিলনমেলার আবহে দিনটি কাটে উৎসবের আমেজে।

সব মিলিয়ে অন্ত্যোদয় অনাথ আশ্রম ও স্নেহছায়া শিশু আবাসে বড়দিনের এই উদযাপন হয়ে ওঠে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Related News

Also Read