Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

নয়াপুট সুধীরকুমার হাইস্কুলের ৮০ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

মহাসমারোহে উদযাপন হল ৮০ তম প্রতিষ্ঠা দিবস কাঁথি ১ ব্লকের নয়াপুট গ্রাম পঞ্চায়েতের নয়াপুট সুধীরকুমার হাইস্কুলের। পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রতিষ্ঠাতা ও মনীষীদের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে এই দিনটি সারম্বরে উদযাপিত হল। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রীবৃন্দ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়াই জানালেন ১৯৪২ সালের ১৬ ই নভেম্বর এক ভয়ঙ্কর ঘুর্ণিঝড় ও প্রাকৃতিক বিপর্যয় ও প্রলয়ঙ্করী সামুদ্রিক জলোচ্ছাসের কারনে নিজস্ব বসত বাটির পাকা সিডি ভেঙ্গে অকাল প্রয়ান ঘটে প্রয়াত প্রতিষ্ঠাতা বিশিষ্ট জন সুরেন্দ্র নাথ মাইতির জ্যৈষ্ঠ পুত্র সুধীর কুমার এর।পুত্রের পবিত্র স্মৃতি রক্ষার্থে স্নেহশীল , শোকার্ত পিতার মানসিক ইচ্ছায় ১৯৪৭ সালের ৭ ফেব্রুয়ারী প্রতিষ্ঠিত হয় এই প্রাণপ্রিয় বিদ্যামন্দির। সেই শুভ চিন্তার আলোকে ব্যক্তি সুধীর কুমার প্রাতিষ্ঠানিক রূপ পান।স্মৃতিতে থাকুন জাগরুক।

আজ নয়াপুট সুধীর কুমার হাইস্কুল ইতিহাসের সাক্ষী হয়ে পা পা করে ৮০ বছরের সন্ধিক্ষনে। লড়াইটা এখন সরকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব রক্ষার। শিক্ষার মান রক্ষার। ৮০ তম প্রতিষ্ঠা দিবসে প্রতিষ্ঠাতা ও তাঁর সহযোগীদের সম্মান জানানো হবে — নিজেদের সবটা দিয়ে তাঁদের স্বপ্নকে সফল করার হার্দিক চেষ্টায় অবিরত নিয়োজিত রেখে ॥

Related News

Also Read