Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

।। শিয়ালদহ কৃষ্ণপদ মেমোরিয়াল হলে মাতৃ শক্তি রত্ন সন্মান ।।

ইন্দ্রজিৎ আইচ :- সম্প্রতি নন্দিতা বসু মেমোরিয়াল আটিস্ট, সোশ্যাল সেবা, এডুকেশন কালচারাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আয়োজনে ও বাংলা শিল্পী সাহিত্যিক, সমাজকর্মী, সাংবাদিক সমন্বয় সমিতির উদ্যোগে শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হলো মাতৃ শক্তি রত্ন সন্মান প্রদান উৎসব ২০২২।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুব্রত দে সরকার। উপস্থিত ছিলেন কার্যকরী সভানেত্রী তৃপ্তি ভট্টাচার্য। এই অনুষ্ঠানটির মূল উদ্যোগতা ছিলেন কবি, নাট্যকার ও পরিচালক মিলন বসু, সম্পাদক প্রদীপ বড়াল সহ আরো অনেকে।


এবার এই সন্মান পেলেন রন্ধন শিল্পী কল্পনা
মিত্র, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন পত্র পত্রিকায় রান্নার রেসিপি লিখছেন। এই সন্মান পেলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী কেকা আইচ, শব্দ ঝর্না র সম্পাদক তৃপ্তি ভট্টাচার্য, পরিচালক অজন্তা দেব বর্মন, বিশ্ব সেবাশ্রম সংঘ এর গুরুমা সোনালী ব্রহ্মচারী, জলঙ্গী পত্রিকার সম্পাদক চিন্ময়ী বিশ্বাস সহ আরো অনেক।

অনুষ্ঠানে অনেক শিল্পী গান,কবিতা ও আবৃত্তি পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মিলন বসু ও প্রদীপ বড়াল।

Related News

Also Read