দীর্ঘদিন পরে কাঁথির হদিপুকুর পানামুক্ত হলো। দীর্ঘ কয়েক দশক ধরে কাঁথি কিশোরনগর গ্রামে ১৭ নম্বর ওয়ার্ডের শীতলা মন্দির সংলগ্ন প্রায় চার বিঘা জমির উপর হদিপুকুর নামে খ্যাত পুকুরটির সংস্কার শুরু হয়েছে। এলাকার মানুষের অনুরোধ এবং ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলার তাপস দোলাই এর প্রচেষ্টায় কাঁথি পৌরসভা দীর্ঘদিন পানা ভর্তি এবং প্রায় মজে যাওয়া পুকুর সংস্কারের হাত লাগিয়েছে।
পুকুরের আশপাশে চারদিকে মানুষের অভিযোগ ছিল কচুরিপানা ভর্তি পুকুরে মশার আঁতুড়ঘর , সাপ খোপের বাসা। তাছাড়া পুকুরের জল দূষণ তো বটেই ।ফলে দীর্ঘদিন ওইপুকুর মানুষের ব্যবহারে অনুপযুক্ত হয়ে পড়েছিল।
কিশোরনগর গ্রামে কয়েকটি ওয়ার্ডের মানুষ এই পুকুরে ব্যবহার করতেন । কাউন্সিলর তাপস দোলাই বলেন , দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে পৌরসভার সহযোগিতায় সংস্কারের কাজ অবশেষে শুরু হয়েছে । তিনি জানান বিভিন্ন রাজনৈতিক কারণে পুকুর সংস্কারে বিঘ্ন ঘটেছিল। একটা সময় এই পুকুরে মাছ ছাড়া হতো, এলাকার মানুষ সমস্ত রকম প্রয়োজনে ব্যবহার করতেন। এলাকার মানুষ এই পুকুরের মাছের অংশীদারও ছিলেন। পরবর্তীকালে সংস্কারের অভাবে তা বন্ধ হয়ে যায় ।কিশোরনগর গ্রামবাসীরা পুকুর সংস্কারে অনেকেই খুশি।
অপরদিকে ওয়ার্ড কমিটির কোন সদস্য এই সংস্কার কে নিয়ে বিরূপ মন্তব্য ছুড়ে দিয়েছেন ।কিন্তু এলাকার মানুষ পুকুর সংস্কার ও পরিবেশ রক্ষায় খুশি অনুভব করছি।





