শিক্ষক নিয়োগে দুর্নীতিকে কেন্দ্র করে রাজ্যের শিল্প মন্ত্রী পার্থ চ্যাটার্জীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি ।এর জেরে উত্তাল সারা রাজ্য।তার মধ্যেই চাঞ্চল্য আরো বাড়িয়ে সামনে এলো নতুন প্রতারনা কান্ড ।পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে প্রাথমিকে চাকুরী করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বেকার যুবক যুবতীদের থেকে ১৭ লক্ষ টাকা প্রতারনার ঘটনা সামনে এলো ।
জানা গেছে
মহিষাদল বিধানসভার অমৃতবেড়িয়া অঞ্চলের মায়াচর গ্রামের বাসিন্দা শ্রীচরণ মান্না তার ভাইজি অপর্ণা মান্নার চাকরির জন্য প্রায় সাড়ে ৪ বছর আগে দু লক্ষ টাকা দেয় নন্দকুমারের মিরপুরের গণেশ জানাকে।তারপরে দীর্ঘ প্রতিক্ষাই সার,মেলেনি চাকরি।উল্টে টাকা চাইতে গেলে হুমকীর মুখে পড়তে হচ্ছে।প্রতারিত প্রতিবিন্ধী শ্রীচরণ মান্না বেশ কিছুদিন ধরে প্রচেষ্টা চালিয়েও টাকা ফেরৎ না পেয়ে বাধ্য হয়ে নন্দকুমার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ তারপরেই ফেরার হয়ে যান প্রতারক গণেশ জানা।এর মধ্যে কেটে গেছে দীর্ঘ সাড়ে ৪ বছর,তবুও খোঁজ পাওয়া যায়নি প্রতারক গণেশ জানার কিংবা ফেরত হয়নি তাকে দেওয়া টাকা।এর পরেই শ্রীচরণ মান্না দ্বারস্থ হন সংবাদ মাধ্যমের।তার অনুরোধ প্রশাসনিক সাহায্য নিয়ে যদি তার প্রতারিত হওয়া টাকা ফেরত পাওয়া যায়।
তবে শুধু শ্রীচরণ মান্না নয় জানা গেছে মহিষাদল ও নন্দকুমার এলাকায় আরও চার পাঁচজনের কাছ থেকে মোট ১৭ লক্ষ টাকা নিয়েছে এই অভিযুক্ত। সকলকেই প্রাথমিক শিক্ষকের নিয়োগ করে দেবার প্রলোভন দেখিয়েছিল এই যুবক






