Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

যোগদা সৎসঙ্গ পালপাড়া বিদ্যালয়ে তিন দিনের প্লাটিনাম জয়ন্তী বর্ষের সাড়ম্বর উদ্বোধন 

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লকের যোগদা সৎসঙ্গ পালপাড়া (উঃ মাঃ ) স্কুলের প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন ও পুনর্মিলন উৎসবের তিন দিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয় শুক্রবার। বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রথম বর্ষ১৯৫০ এর প্রাক্তন ছাত্র প্রভাত কুমার পন্ডা ও সত্যকিঙ্কর মিশ্র।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বর্ষ ব্যাপী প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন করেন যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া দক্ষিনেশ্বরের স্বামী অচ‍্যুতানন্দ গিরি। তিনি ৭৫ বছরের সড়ক পত্রিকা ‘নবারুণ’এর আবরণ উন্মোচন করেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্না ভট্টাচার্য্য,অমর্ষি চক্রের এস আই খুকু রানী দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অতনু জানা, জেলা পরিষদ সদস্যা পূর্ণিমা গিরি ও পটল আদক, প্রাক্তন ছাত্র ও কলেজ পরিচালন কমিটির সদস্য দেবব্রত পন্ডা প্রমুখ। থ্যালাসেমিয়া বাহক নির্নয় শিবির হয় কাঁথি মহকুমা হাসপাতলের সহযোগিতায়। স্বাগত ভাষণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির সম্পাদক দেবাশীষ মাইতি বিদ্যালয়ের ধারাবাহিক গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন।।

Related News

Also Read