Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। বিধায়ক কোটায় দুটি ট্রাক্টর দুই পঞ্চায়েতকে ।।

প্রদীপ কুমার সিংহ :- নিজের বিধায়ক কোটার উন্নয়নের টাকা দিয়ে বিমান বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুটি ট্রাক্টর এর চাবি দুই পঞ্চায়েতে প্রধানের হাতে তুলে দেন।

রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের উন্নয়নের টাকা দিয়ে শংকরপুর এক ও কল্যাণপুর গ্রামপঞ্চায়েতে প্রধানের হাতে দুটি ট্রাক্টরের চাবি তুলে দিলেন।

উল্লেখ্য এই পঞ্চায়েত গুলিকে আগে জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র দুটি করে পানীয় জলের ট্যাংক তুলে দিয়েছিলেন ।সেই জলের ট্যাঙ্ক গুলি বিভিন্ন এলাকায় নিয়ে যেতে ট্রাক্টর গুলি ব্যাবহার করা হবে ।

ট্যাঙ্ক গুলি পাওয়াতে ওই অঞ্চলের পঞ্চায়েতের প্রধান খুশি হয়েছে। এই ট্রাক্টর গুলি দাম পড়েছে ৬ লক্ষ ৫০ হাজার টাকা করে। ফলে পঞ্চায়েতের সাধারণ মানুষকে জলের পরিষেবা দিতে আর কোন অসুবিধা হবে না বলে জানা যায় ওই পঞ্চায়েতের প্রধানদের সূত্র।

Related News

Also Read