তিনি একাধারে রাজনীতিবিদ আবার একাধারে মঞ্চশিল্পীও ।তিনি উত্তম বারিক । পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নব নির্বাচিত সভাধিপতি উত্তম বারিক।
রাজনীতির বাহিরে মঞ্চে অভিনয় করা তাঁর নেশা । বেশ কয়েকবার গ্রামের অনুষ্ঠানে তাঁকে অভিনয় করতে দেখা গেছে। তবে এই বছরটা আলাদা। দ্বিতীয় বার জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হয়েছেন তিনি। স্বাভাবিক কারনে উত্তম বারিক যাত্রায় অভিনয় করছে জানতে পেরে গ্রামের বাহিরে কাঁথির বিভিন্ন প্রান্ত থেকে তাঁর গুনমুগ্ধরা ভীড় করেন অভিনয় দেখতে।
জানা গেছে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক অভিনীত যাত্রাপালার নাম “মা রেখেছি মাইনে করে, বউ রেখেছি পায়ে ধরে”। সামাজিক বিষয়ের উপরে নির্মিত যাত্রার অভিনয়ে নজর কাড়েন উত্তম। বৃহস্পতিবার রাত্রে দেশপ্রাণ ব্লকের গোটসাউড়িতে এই যাত্রাপালা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য এটি উত্তম বারিকের জন্মস্থান।


Post Views: 65





