Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

কলিয়াচক বিক্রম কিশোর আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয়ের পঞ্চদশ ক্ষেত্রীয় যুব মহোৎসবে তৃতীয় স্থান 

গত ৬ থেকে ৮ ই জানুয়ারী ২০২৫ কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, নয়া দিল্লির পূর্ব ও উত্তর পূর্ব রাজ্য গুলোর ক্ষেত্রীয় যুব মহোৎসব প্রতিযোগিতা কলকাতার শ্রী সীতারাম বৈদিক আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয়ে ব্যবস্থাপনায় হেরিটেজ গ্রুপ অফ ইন্সটিটিউশনে মহা সমারোহে আয়োজিত হয়। অংশগ্রহণ কারী রাজ্য গুলি হল পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খন্ড, মনিপুর এবং ত্রিপুরা। পশ্চিমবঙ্গের প্রতিনিধি রুপে পূর্ব মেদিনীপুর জেলার কলিয়াচক বিক্রম কিশোর আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয়ের ২৭ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। বিভিন্ন ধরনের প্রতিযোগিতা যেমন ১০০, ২০০, ৪০০, ৮০০ এবং১৫০০ মিটারের দৌড় তার সাথে শটপাট, ডিসকাস, হাইজাম্প, লং জাম্প, কাবাডি, ভলিবল, কুস্তি, যোগব্যায়াম, দাবা, ব্যাডমিন্টন, নৃত্য, সংগীত, কম্পিউটার,রঙ্গলি এবং আরো অন্যান্য শৈক্ষিক প্রতিযোগিতা। মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সংগীত, নৃত্য, যোগ, দাবা, ব্যাডমিন্টন, ১০০ মিটার দৌড়, শটপাট, ডিসকাস, হাইজাম্প, লং জাম্প ও শৈক্ষিক ইত্যাদি বিষয়ে ৩ টি সোনা ৫ টি রুপো এবং ১০ টি ব্রোঞ্জ সহ মোট ১৮ টি পুরস্কার অর্জন করে এবং এই জোনে তৃতীয় স্থান অধিকার করে। ছাত্র-ছাত্রীদের সাথে গাইড হিসাবে সহযোগিতা করেন মহাবিদ্যালয়ের অধ্যাপক ড. কিংশুক সাহা, ড. সৌরভ মন্ডল এবং ড. কিশোর কুমার মিশ্র । ছাত্র-ছাত্রীদের অভূতপূর্ব সাফল্যের জন্য মহাবিদ্যালয়ের অধ্যাপক বৃন্দ শিক্ষা কর্মীবৃন্দ এবং অধ্যক্ষ ড. ব্রজেন্দ্র কুমার সিংদেব সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলকে আরো উৎসাহ প্রদান করেন এবং তিনি আরো বলেন আগামী দিনে আমাদের ছাত্র-ছাত্রীরা অবশ্যই আরো ভালো ফল করবে।

Related News

Also Read