Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

দিঘার জগন্নাথ ধামে রাজ্যব্যাপী প্রসাদ বিতরণের কর্মসূচি শুরু

রাজ্যব্যাপী প্রসাদ বিতরণের কর্মসূচি শুরু হয়ে গেল দিঘার জগন্নাথ ধামে। সোমবার সকাল থেকে তাই পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘার জগন্নাথ ধামে উৎসবের আমেজ ।

 

প্রসাদ বিতরণের কর্মসূচি জন্য প্রয়োজনীয় আচার-অনুষ্ঠান শুরু হয় সকাল থেকে। বিশেষ পুজোর আয়োজনও করা হয়েছিল এদিন। মহাপ্রসাদ বিতরণ করা হবে মন্দির থেকে। পুজোকে কেন্দ্র করে সকাল থেকেই প্রবল আগ্রহ দেখা যায় দিঘায়। পর্যটকরাও দলে দলে দেখতে যায় সেই পুজো।

 

সোমবারের বিশেষ পুজোর জন্য কলকাতা থেকে দিঘার জগন্নাথ মন্দিরে নিয়ে আসা হয় উৎকৃষ্ট মানের প্রায় ৩০০ কেজি খোয়া ক্ষীর। মন্দিরে কীর্তন সহযোগে দুপুরের রাজভোগ নিবেদনের পর সাড়ে ১০টার মধ্যে ক্ষীরভোগ গ্রহণ ও নিবেদন সম্পন্ন করা হয়েছে।

 

মন্দির সুত্রে জানা গেছে এই প্রসাদের ক্ষীর রাজ্যের বিভিন্ন জেলায় পাঠানো হবে। সেখানে বিভিন্ন মিষ্টির দোকানে ক্ষীরের মিশ্রণ দিয়ে তৈরি করা হবে পেঁড়া, গজা ইত্যাদি। এরপর ‘দুয়ারে রেশন’ ব্যবস্থার মাধ্যমে বাংলার প্রায় ১ কোটি ৩৫ লক্ষ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে প্রসাদ।

 

দিঘার জগন্নাথ ধাম ট্রাস্টির সদস্য এবং কলকাতা ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাস জানিয়েছেন, রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রক, হিডকো এবং জেলা প্রশাসন এই কর্মযজ্ঞের তত্ত্বাবধানে রয়েছে।আগামী ১৭ জুন থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে প্রসাদের প্যাকেট।

Related News

Also Read