Select Language

[gtranslate]
১৪ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২৮শে জুন, ২০২৬ )

বিজেপি সমর্থকদের বাড়িতে বিস্ফোরণ

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ২ ব্লকের বিজেপি সমর্থকদের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটলো। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।  নন্দীগ্রামের বিজেপি নেতৃত্ব প্রলয় পাল অভিযোগ করেন লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণা হওয়ার পরেই এলাকায় কাজীহারের নেতৃত্বে ব্যাপক বোমাবাজি ও সন্ত্রাস চলে।

প্রাণ ভয়ে বিজেপি নেত্রী মমতা পাত্রের নেতৃত্বে বহু বিজেপি কর্মী নন্দীগ্রাম থানায় আশ্রয় নিয়ে ছিল সারা রাত্রি। তারপরেও বিজেপি সমর্থকদের বাড়িতে বোমা ঢুকিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনার পরে বোম্ব স্কোয়ার্ড এর প্রতিনিধিরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। তারা  তদন্ত শুরু করেন বলে জানা গেছে।তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিজেপি সমর্থকের বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ। এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Related News

Also Read