পুজোর ঢাকে পড়লো কাঠি। রামনগর ১ ব্লকের, তালগাছাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের রামনগর রাও হাই স্কুলের বনবিথিতে ঘেরা মাঠে “শরতে সম্ভাবী” ক্লাব এর দুর্গোৎসব এর মহাসমারোহে খুঁটিপূজো হলো বুধবার। ঢাক ঢোল বাজিয়ে মাঙ্গলিক কর্মকাণ্ডের পর পবিত্র খুঁটি পুঁতে উদ্বোধন করলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার

উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, ক্লাব এর সভাপতি সমীক রঞ্জন দাসমহাপাত্র, সম্পাদক শৈবাল কান্তি দাস, কার্যকরি সভাপতি বিশ্বব্রত পণ্ডা, রাজকুমার দাস সহ কমিটির সকল সদস্য ও অতিথিগণ।
এবার শরতের আকাশ থিম নিয়ে মন্ডপ ও পরিবেশ সাজিয়ে তোলা হবে যা দর্শক মন্ডলীর মন জয় করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক সংস্থার কর্মকর্তাবৃন্দ। আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১৫ লক্ষ টাকা। এই মাঙ্গলিক অনুষ্ঠান দেখার জন্য এবং উৎসব কমিটির উৎসাহীদের উৎসাহিত করার জন্য বহু গ্রামবাসী হাজির হয়। এদিন সকলকে মিষ্টিমুখ করিয়ে শারদ উৎসবের প্রস্তুতির সুভা সূচনা হল।খুঁটি উত্তোলন করে নিতাই চরণ সার বলেন শরতের সম্ভাবী সংগঠন এটি তাদের দ্বিতীয় বর্ষের উৎসব। তারা যাতে সরকারি সাহায্য পায় তার জন্য চেষ্টা করবেন এবং এই সংস্থার পাশে থাকার বার্তা দিলেন।

দীপক সার বলেন শরতে সম্ভাবী স্বেচ্ছাসেবী সংগঠন তারা শুধু উৎসব নিয়ে মাতে না। সারা বছর এলাকাবাসীর পাশে থেকে বিপদে-আপদে সহযোগিতা করে থাকে। এখানে মায়েদের অগ্রণী ভূমিকা কে কুর্নিশ জানিয়েছেন। পাশাপাশি মমতা ব্যানার্জির সহযোগিতায় উৎসবগুলো প্রাণবন্ত হয়ে উঠবে সে কোথাও তিনি তুলে ধরেন। সকলকে শুভেচ্ছা জানান।





