Select Language

[gtranslate]
২৭শে মাঘ, ১৪৩২ মঙ্গলবার ( ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ )

এগরায় বিজেপির পঞ্চায়েত এলাকায় তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালি’ 

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের সর্বোদয় অঞ্চল এলাকায় অনুষ্ঠিত হল “উন্নয়নের পাঁচালি” কর্মসূচি। এদিন সকালে নলেশ্বরি মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচির শুভ সূচনা করেন এগরা ১ ব্লক তৃণমূলের সহ-সভাপতি তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক।

তিনি জানান, সারাদিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। আটবাটি, সর্বোদয়, নলগ্যেড়া ও হরিমন্দিরে জনসংযোগ কর্মসূচি গ্রহণ করা হয়। বিকেলে হরিমন্দিরে একটি পথসভার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় বাসিন্দাদের ডিসপ্লের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সাফল্যের রিপোর্ট কার্ড দেখানো হয়। পাশাপাশি উন্নয়নের রিপোর্ট কার্ড হাতে হাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সর্বোদয় অঞ্চল তৃণমূলের সভাপতি প্রদীপ দাস, এগরা ১ ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক অশোক দাস, দলের ব্লক আইএনটিটিইউসি’র সভাপতি সুধাকান্ত বারিক, জেলা সহ-সভাপতি মির্জা নাসের হোসেন বেগ, দলের অঞ্চল যুব তৃণমূল সভাপতি প্রদীপ কুমার ওঝা ও প্রাক্তন উপ-প্রধান পূর্ণেন্দু দাস-সহ আরও অনেকে।

সভায় শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থকের উপস্থিতিতে “উন্নয়নের পাঁচালি” কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ তৈরি হয়।

Related News