রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামের এক বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপ প্রধানের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠলো।অভিযোগ চাকরি হয়নি। আরো অভিযোগ ঘুষের আট লক্ষ টাকা আর ফেরতও দেননি ওই বিজেপি নেতা।তাই এবার বাধ্য হয়ে প্রতারিতের পরিবার নন্দীগ্রাম থানায় অভিযোগ জানালো।
নন্দীগ্রামের বিজেপি পরিচালিত সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিস মণ্ডল। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে ৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ । অমিয় মাইতি নামে এক বৃদ্ধ শিক্ষকের দাবি, ২০১৯ সালে আশিস মণ্ডল তাঁর ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক দফায় প্রায় ৮ লক্ষ টাকা নেয়। পরবর্তীকালে চাকরি তো হয়নি। তারপর আট লক্ষ টাকা আর ফেরতও দেননি ওই বিজেপি নেতা। বাধ্য হয়ে তিনি নন্দীগ্রাম থানার দারস্থ হলেন দাবি করেছেন অমিয় বাবু। তিনি বলেন, আমি আশীসের মামার ছেলে তাপস প্রামাণিককে পড়াতে যেতাম। সেই সাপেক্ষে পরিচয়। আশীস সেই সুযোগে তাপসকে নিয়ে এসে ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।অমিয় বাবুর দাবি তাঁর ছেলেকে চাকরি করে দেওয়ার জন্য আট লক্ষ টাকা দিয়েছেন। তার মধ্যে এক লক্ষ তিরিশ হাজার টাকা ক্যাশ । বাকি চেকের মাধ্যমে দিয়েছেন।





