Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

।। দারুয়া লাগাহাট জলের তলায় স্থায়ী সমাধান চায় বাসিন্দারা ।।

সামান্য বর্ষাতেই কাঁথি শহর পূর্বাঞ্চলে একমাত্র দৈনিক বাজার দারুয়া লাগাহাট জলের তলায় চলে যায় ।এর উপর গত কয়েকদিন মুষলধরা বৃষ্টিতে জলমগ্ন বাজারে এলাকা । ফলে চরম দুর্ভোগকে পড়েছেন বাজারের বিক্রিতা ও ক্রেতারা।

রাজ্যে বাম সরকারের সময় থেকেই একটু বর্ষাতে জলে ভাসে কাঁথি মহকুমা হাসপাতাল সহ সংলগ্ন এলাকা।ক্ষমতার বদলের পরেও সেই অবস্থার উন্নতি হয়নি।সামান্য জলেই জল যন্ত্রনার শিকার হতে হয় হাসপাতালে আসা রোগী ও তাঁদের পরিবার, আত্মীয় স্বজন এবং বাজারে আসা ব্যবসায়ী ও ক্রেতাদের।

এর মধ্যেই গত দুই তিন ধরে বর্ষার কারনে অধিকাংশ দোকান জলের তলায় ।জমা জল কয়েক দিন ধরে জমে রয়েছে ।এর ফলে মশা মাছির প্রাদুর্ভাব বাড়ছে।

এলাকার বাসিন্দাদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্যা সমাধানে উদ্যোগ নিন ।

Related News

Also Read