Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। ক্ষুদেদের ক্রিকেট প্রতিযোগিতায় রানার্স কাঁথি ।।

ভিএসপি কোচিং সেন্টারের উদ্যোগে মেদিনীপুর সুকান্তপল্লি আদর্শ সবুজ ক্রিকেট মাঠে বিভিন্ন জেলার ৬ টি দল নিয়ে অনুর্ধ্ব ১১ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।

প্রথমে লীগ পর্যায়ে খেলা হয়। কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার লীগ পর্যায়ে ৫ টি খেলায় ৪ টি জিতে ফাইনাল খেলার ছাড়পত্র পায়।



শনিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। যে দুটি দল অংশগ্রহণ করে পি কে স্যানাল ক্রিকেট কোচিং সেন্টার এবং কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার। হাডাহাডি লড়াই পরে শেষ ওভারে কন্টাই ক্রিকেট কোচিং সেন্টারের ক্ষুদেদের পরাজিত করে পি কে স্যানাল ক্রিকেট কোচিং সেন্টার চ্যাম্পিয়ন শিরপা লাভ করে।

খেলার শেষে পুরস্কার তুলে দেন এলাকার কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাই কাঁথির কোচ সুদীপ্ত সহিদ। কাঁথি এই ক্ষুদের কে অভিনন্দন জানান মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, সাধারণ সম্পাদক সতীনাথ দাস অধিকারী ও সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা ।

Related News

Also Read