পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের অন্তর্গত রামনগর পেজ ১১ ক্লাবের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে সরস্বতী পুজোর আনুষ্ঠানিক শুরু হয়ে গেল এবছরের সরস্বতী পুজোর প্রস্ত বিজয়ী ছাত্র ছাত্রীদের মেডেল তুলে দেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য তথা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবী দীপক সার।আজ রবিবার অঙ্কন প্রতিযোগিতায় ৩০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে ।প্রত্যেককে মেডেল পরিয়ে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। এবারের থিম প্রকৃতির সুর। ১৬ তম বর্ষে এবারে প্রতিমা কুমোর টুলির ও মণ্ডপে থাকছে বিশেষ চমক। অরণ্য কথায় মাটির টান, প্রকৃতির সুরে দেবীর জয়গান। সমগ্র ভাবনা ও সৃজন -এগরার শিল্পী শুভাশিস শী
প্রতিমাশিল্পী – কলকাতার কুমারটুলির অমল পাল
মাতৃরূপ ভাবনা ও অলংকরণ – অভিক বড়াল,
প্রচ্ছদ দীপ কুমার দেব। রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, রামনগর ১ ব্লকের, রামনগর পেজ ইলেভেন ক্লাব এর সরস্বতী পূজা উপলক্ষে, বসে আঁকো প্রতিযোগীতায় উপস্থিত হয়ে সমস্ত প্রতিযোগিদের মেডেল তুলে দিলেন রামনগর, ১ পঞ্চায়েত সমিতির সদস্য তথা রামনগর বিধানসভা কেন্দ্রের সামাজসেবী দীপক সার । উপস্থিত ছিলেন রামনগর বাজার ব্যাবসায়ী সমিতির সহ-সম্পাদক রবীন্দ্রনাথ সার, বিশিষ্ট প্রধান শিক্ষক অশোক প্রধান, ক্লাব এর সভাপতি কাশেম মল্লিক, সম্পাদক সুবীর বিক্রম মাইতি, ক্লাব এর সদস্য বিদ্যুৎ সার সহ আমন্ত্রিত সকল অতিথি ও ক্লাব এর সদস্যগণ। এবছর পুজো মণ্ডপের থিম রাখা হয়েছে প্রকৃতির সুর’।অরণ্য কথায় মাটির টান, প্রকৃতির সুরে দেবীর জয়গান। হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্য শিল্পকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই ভাবনা নেওয়া হয়েছে বলে জানান ক্লাবের সদস্যরা। এই মন্ডপে এলে সাধারণ মানুষ দেখতে বিশেষ শিল্পকলা।
পুজোর ক’দিন ধরে থাকছে নানা সাংস্কৃতিক আয়োজন। থাকচে লোকসংস্কৃতি সাংস্কৃতিক সন্ধ্যা, পাশাপাশি দর্শকদের আকর্ষণ করতে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এবছরের সরস্বতী পুজোয় বেশ চমক থাকছে। ক্লাব সদস্য, এলাকার সাধারণ মানুষ ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এই পুজো সাফল্যের সঙ্গে সম্পন্ন হবে বলে আশাবাদী উদ্যোক্তারা।





