Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। খাদিকুলের কাছে আরো এক অবৈধ বাজী কারখানায় অভিযান ।।

এগরার সাহাড়া পঞ্চায়েতের খাদিকুলে বাজী বিস্ফোরনের পরে নড়ে চড়ে বসেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। জেলা জুড়ে চিরুনি তল্লাশি শুরু হয়েছে অবৈধ বারুদ ব্যবসার বিরুদ্ধে। সেই তল্লাসীতে এবার মিলেছে সাফল্যও।


শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের কামারডিহা গ্রামে তল্লাশি অভিযান চালালো জেলা পুলিশ ও সিআইডি। সেই অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর পরিমান বারুদ সহ বাজি তৈরীর সরঞ্জাম।


জানা গেছে পুলিশ তল্লাশি অভিযান চালাতে গেলে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ দেখাতে থাকে। এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ এখানে বহুদিন ধরে অবৈধ বাজি তৈরীর কারখানা রয়েছে। বার বার অভিযোগ জানিয়েও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া প্রদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু গত ৩ দিন আগে খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরনের পরে চাপে পড়ে বাধ্য হয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে এমনটাই অভিযোগ।

Related News

Also Read