Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

দুর্নীতি ও অনিয়মকে ঘিরে উত্তেজনা ছড়ালো সুবর্ণদীঘিতে।

পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণে দুর্নীতি ও অনিয়মকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের মহিষাগোট গ্রাম পঞ্চায়েতের সুবর্ণদীঘি গ্রামে। অভিযোগ এই গ্রামের সুবর্ণদীঘি ও সংযুক্ত বাদলপুর পর্যন্ত ১১২৫ মিটার একটি ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। এই কাজে যে সমস্ত সামগ্রী ব্যবহার করা হচ্ছে তা নিম্নমানের বলে অভিযোগ তুলেছে এলাকাবাসী। শুধু তাই নয় রাস্তা নির্মাণের যে নিয়মগুলি মানতে হয় বা কাজ গুলি করতে হয় তা একেবারেই করা হচ্ছে না।এলাকাবাসী ওয়ার্ক অর্ডার দেখতে চাইলেও ঠিকাদার ওয়ার্ক অর্ডার দেখাতে চাইনি। রাস্তার নিচে বালি দিয়ে সমতল করে ঢালাই দিতে হয়। সেক্ষেত্রে রাস্তা যেমন আছে তেমনি রেখে তার উপরে ঢালাই দেওয়া হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। শুধু তাই নয় সিমেন্ট বালি ও পাথর যেগুলো ব্যবহার করা হচ্ছে সবটাই নিম্নমানের। বালি সিমেন্ট এবং পাথরের যে ভাগ দেওয়ার কথা তার চেয়ে অনেক বেশি ভাগ দিয়ে কোন রকমে ঢালাই করে চলে যাওয়ার উপক্রম করেছিল ঠিকাদার।

সেই কাজে এলাকাবাসী বাধা দিলে ঠিকাদার কাজ বন্ধ রাখতে বাধ্য হয়। অভিযোগ ঠিকাদার গ্রামবাসীকে অন্ধকারে রেখে এই কাজটি করতে চেয়েছিল। বাধার সম্মুখীন হয়ে সেই কাজ সফল করতে পারেনি। এই বিষয়ে কানাই সামন্ত সহ প্রায় ৩০ জন গণস্বাক্ষরিত একটি অভিযোগ পঞ্চায়েত প্রধান, মহকুমা শাসক, জেলাশাসকের দপ্তরে জমা দিয়েছেন। পাশাপাশি কেশব গিরি একটি অভিযোগ মহকুমা শাসকের কাছে দিয়েছেন। এই বিষয়ে মহিষাগট গ্রাম পঞ্চায়েতের প্রধান নন্দিতা প্রধান জানিয়েছেন অভিযোগ পেয়েছেন। অভিযোগের সত্যতা দেখবেন। বিষয়টি তদন্ত করে দেখতে হবে প্রকৃত ঘটনা কি। অভিযোগ সত্য হলে ঠিকাদারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নন্দিতা দেবী। এই ঘটনাকে ঘিরে লোকসভা ভোটের আগে শুরু হয়েছে জোর জল্পনা। এলাকাবাসীর দাবি কাজ সঠিকভাবে নিয়ম মেনে করা হোক। এই কাজ যাতে দুর্নীতিমুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে গ্রামবাসীর পক্ষ থেকে।

Related News

Also Read