Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

।। সারভিক্যাল ক্যান্সার ভ্যাকসিনেশন ক্যাম্প ।।

প্রদীপ কুমার সিংহ :- চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউ ও রোটারি ইন্টারন্যাশনালের সহযোগিতায় বারুইপুর সমাজ উন্নয়ন কেন্দ্রে উদ্যোগে ক্যান্সার ভ্যাকসিনেশন ক্যাম্প হল।

বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগণায় বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর ফুলতলায় তিন নম্বর গেটের পাশে সমাজ উন্নয়ন কেন্দ্রের অফিসে এই শিবির হয়।

এই ক্যান্সার ভ্যাকসিনেশন শিবিরে ১২৫ জন মহিলা ভ্যাকসিন নেয়। এদের বয়স ৯ বছর থেকে ১৪ বছর পর্যন্ত।

চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট এর চিকিৎস্যকেরা বলেন মূলত মহিলারা তিন জায়গায় ক্যান্সার বেশি করে আক্রান্ত হয় ।ব্রেসস্ট ক্যান্সার,ওরাল ক্যান্সার ও জরায়ু ক্যান্সার।

আজকের এই শিবিরে মহিলাদের চেকআপ করা হয় এবং ভ্যাকসিনেশন করা হয়। সেই সঙ্গে ৯ বছর থেকে ১৪ বছর বয়সে মহিলারও যাতে জরায়ুতে ক্যান্সার না হয় তার জন্যই এই ভ্যাকসিন দেওয়া হয়। ছমাস আগে এই ভ্যাকসিন দেওয়া হয়েছিল, আজ সেকেন্ড ডোজ দেওয়া হয়।

Related News

Also Read