Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

।। নন্দনে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ।।

ইন্দ্রজিৎ আইচ :- ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর কলকাতার নন্দনে অনুষ্ঠিত হবে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ।

আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ দূতাবাস এর প্রধান সচিব রঞ্জন সেন বলেন ৫ দিনের উৎসবে মোট ৩৩ টি ছবি দেখানো হবে। প্রথমদিন অর্থাৎ ২৯ অক্টোবর
শনিবার এই উৎসবের সূচনা করবেন বাংলাদেশ এর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড: হাছান মাহমুদ।

উপস্থিত থাকবেন মন্ত্রী বাবুল সুপ্রিয় , পরিচালক গৌতম ঘোষ,বাংলাদেশ এর জনপ্রিয় নায়িকা জয়া এহেসান সহ আরো অনেকে।



এই সাংবাদিক সন্মেলনে বাংলাদেশ এর উপ হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন এই প্রথমবার অনেক বড় করে ৫ দিন ধরে এই উৎসব পালিত হবে। এই সিনেমা গুলো দেখার জন্য কোনো প্রবেশ মূল্য লাগবে না।

নন্দন ১,২,৩ এই তিনটি হলে তিনটি করে শো
থাকবে। শো এর সময় গুলো হলো দুপুর ১’৩০, বিকেল ৩’৩০ এবং সন্ধ্যায় ৬ টায়। আয়োজনে আছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সার্বিক তত্ত্বাবধানে আছে বাংলাদেশ উপহাইকমিসন, কলকাতা।

বাংলাদেশের যে সব সিনেমা দেখানো হবে সেই গুলি হলো হাওয়া, বিউটি সার্কাস, গোর, পরান, পায়ের তলায় মাটি নেই, কোথায় পাবো তারে, কালবেলা,
চিরঞ্জীব মুজিব, গহীন বালুচর, রাত জাগা ফুল, উনোপঞ্চাস বাতাস, চন্দ্রাবতি কথা ফেরা, গলুই,হৃদিতা,বিশ্ব সুন্দরী, গুনিন কাগজ খেলা, রূপসী নদীর বাঁকে, লাল মুরগির ঝুটি, মনের মত মানুষ পাইলাম না, কমলা রকেট, মধুমতি পারের মানুষটি, নোনা জলের কাব্য, একটি দেশের জন্য গান সহ আরো কিছু ছবি। নতুন ও পুরনো ছবি মিলিয়ে জমে উঠবে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ।

Related News

Also Read