Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

নন্দীগ্রামে  মিছিল চলাকালীন হামলা চালায় দুষ্কৃতীরা।

দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে নন্দীগ্রামে  মিছিল চলাকালীন সোনাচূড়া বাজারে অতর্কিত হামলা চালালো দুষ্কৃতকারীরা।অভিযোগ হামলাকারীরা বিজেপি আশ্রিত।পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা আসনে তৃনমূলের প্রার্থী দেবাংশু।

তাদের বিরুদ্দে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি এই ধরনের নক্কার জনক কাজ বিজেপি করে না। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে দাবি বিজেপির।

নন্দীগ্রাম এক ব্লক তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ এর অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীরা মিছিলের উপর অতর্কিত হামলা চালায়। হামলার জেরে কয়েকজন আহত হয়েছে বলে জানান।তাঁর অভিযোগ মমতা ব্যানার্জীরর উন্নয়নের নিরিখে মানুষের সমর্থন থাকায় বিজেপি সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে।

বিজেপির এই হামলার পরে নন্দীগ্রাম সীতানন্দ কলেজের ছাত্র-ছাত্রীরা নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। রাস্তায় টায়ার জ্বালিয়ে গাছ ফেলে পথ অবরোধ করে। জানা গেছে পথ অবরোধের জেরে তৃণমূলের জেলা পর্যবেক্ষক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জীর কনভয় আটকে যায় ।

ছাত্র পরিষদের দাবি দুস্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে ছাত্র-ছাত্রীদের আশ্বাস দিলে পথ অবরোধ প্রত্যাহার করে তৃণমূল ছাত্র সংগঠন। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়।

Related News

Also Read