প্রদীপ কুমার সিংহ :- গ্রিলের তালার আংটা করাত দিয়ে কেটে , ঘরের দরজার তালা করাত দিয়ে কেটে দুষ্কৃতী চুরি করলো বেশ কিছু পিতলের ট্রফি,সাউন্ড সিস্টেমের মেশিন ও জিম করার সরঞ্জাম। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর উত্তর উকিলপাড়া ভাই ভাই সংঘ ভবনে।
সংঘের এক সদস্যের সঙ্গে কথা বলে জানা যায় মঙ্গলবার রাতে সাড়ে দশটা পর্যন্ত ক্লাবে সংঘ ভবনে ছিল। তারপর চাবি দিয়ে চলে যায় যে যার বাড়িতে। আজকের এক সদস্যের রতন সাহা তালা খুলতে গিয়ে দেখে গ্রিলের তালার যেখানে দেয় সেখানে একটি আংটা করাত দিয়ে কাটা। ঘরের দরজা খুলতে গিয়ে দেখে সেখানে তালা মারা নেই তালা নিয়ে চোর চলে গেছে। ঘরের ভেতর দেখে অনেকগুলো পিতলের ট্রফি ছিল সেইগুলো নেই এবং ঘরের ভেতর একটা নামি কোম্পানির সাউন্ড সিস্টেমের দামি মেশিন ছিল সেটিও নেই । সেই সঙ্গে ঘরের মধ্যে জিম শেখানো হতো তারও কিছু যন্ত্রাংশ নেই।
বারুইপুর থানায় খবর দিলে বারুইপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এই নিয়ে এলাকার চাঞ্চল্য ছড়ায়।







