Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

কাঁথি মহকুমা হাসপাতালে চালু হচ্ছে ইউ এস জি গাইডেড এফ এন এ সি পরিষেবা।।

কাঁথি মহকুমায় সর্বপ্রথম সরকারিভাবে উন্নত প্রযুক্তির মাধ্যমে ল্যাবরেটরি চালু হতে চলেছে কাঁথির দারুয়া হাসপাতালে । আর মেদিনীপুর মেডিকেল কলেজ বা কলকাতার পিজি হাসপাতাল নয়, কাঁথি মহকুমা হাসপাতালেই পেটে বা বুকে জমা জল বের করে ক্যান্সারে আক্রান্ত কিনা তা পরীক্ষা করে বলা যাবে রোগের কারণ হিসেবে । কাঁথি মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার শেখ মইদুল রহমান এ তথ্য জানিয়ে বলেন, ইউ এস জি গাইডেড এফ এন এ সি নামে এই পরিষেবা চালু হচ্ছে চলতি সপ্তাহে। তিনি আরো বলেন, এই পরিষেবা চালুর ক্ষেত্রে ইতিমধ্যে উন্নত যন্ত্রপাতি সমৃদ্ধ একটি পরীক্ষাগার চালুর অপেক্ষায়। প্যাথলজিস্ট ও রেডিওলজিস্ট দ্বারা এই পরীক্ষা বেসরকারিভাবে ব্যয়বহুল হলে কাঁথি মহকুমা হাসপাতালে এই পরিষেবা মিলবে সম্পূর্ণ বিনা ব্যয়ে। তবে এই পরিষেবা মিলবে প্রতি শুক্রবার। কাঁথি মহকুমা হাসপাতালের আধিকারিক দের কথায় এই পরিষেবা চালু হলে মহকুমা তথা প্রত্যন্ত এলাকার মানুষরা উপকৃত হবেন।

Related News

Also Read