Select Language

[gtranslate]
১৩ই চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ২৭শে মার্চ, ২০২৬ )

দোতলা বাড়িতে চকলেট বোমার কারখানা, বাজেয়াপ্ত বাজি,গ্রেপ্তার মালিক

 

প্রদীপ কুমার সিংহ

 

প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও চম্পাহাটি বাজি ব্যবসায়ীরা কর্ণ পাত না করে বাজি তৈরি করছে ব্যবসাও করছে। বৃহস্পতিবার দুপুরে বারুইপুর থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চম্পাহাটি সোলগোয়ালিয়া অঞ্চলে একটি দোতলা বাড়িতে হানা দিয়ে প্রায় ১০০ কেজি চকলেট বোমা বাজেয়াপ্ত করে এবং বাজি তৈরি করার সরঞ্জাম উদ্ধার করে। ওই দোতলা বাড়ির মালিক মহেন্দ্র সরদারকে ও গ্রেফতার করে পুলিশ।

 

পুলিশ সূত্রে খবর,চম্পাহাটির সোলগোলিয়ার একটা দোতলা বাড়ি। বাইরে থেকে দেখে মনে হবে একেবারে সাধারণ, নিরীহ এক পরিবার থাকে সেখানে বসবাস করে। কিন্তু ওই বাড়ির ভেতরে কী চলছে, তা কেউ কল্পনাও করতে পারেনি।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। বাড়ির দোতলায় উঠে যা দেখা গেল, তাতে রীতিমতো চমকে উঠল সবাই। সারি সারি চকোলেট বোমা সাজানো বস্তা, পাশে চকলেট বোমা তৈরির সরঞ্জামের স্তূপ। ওই বাড়িতেই পরিবার নিয়ে বসবাস করত মহেন্দ্র সর্দার।

বাড়ির মালিক মাহেন্দ্র সর্দার (৪৫) তখন ভেতরে বসে কাজ করছিল। পুলিশ দেখে পালানোর চেষ্টা করলেও শেষে ধরা পড়ে যায়।

অভিযুক্ত জানান আমি কিছুই করিনি! এগুলো তো শুধু পুজোর সময় বিক্রির জন্য!১০০ কেজি চকোলেট বোমা আর সেই বিপুল পরিমাণ সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, মাহেন্দ্র দীর্ঘদিন ধরে এই কারখানা চালাচ্ছিল। পুজোর সময় থেকে শুরু করে বিভিন্ন উৎসবে এই বোমা সরবরাহ করা হত।

শুক্রবার ধৃত ব্যক্তিকে বারইপুর মহকুমা আদালতে তোলা হবে।

Related News

Also Read