স্বনির্ভর বাংলা ‘ গড়ার লক্ষ্যে মা মাটি মানুষের সরকারের ঐতিহাসিক ঘোষণা। ঘোষনা অনুযায়ী প্রকল্প গুলির সুবিধা পাইয়ে দিতে আজ রবিবার থেকে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে প্রতিটি ব্লক ও পৌরসভায় দুয়ারে সরকার মডেলে একাধিক প্রকল্পের রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া এবং নেওয়ার কাজ শুরু হলো মহাসমারোহে। কাঁথি শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে কাঁথি ১ ব্লক এবং পৌরসভার শিবির হল।

পৌরসভার শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাঁথি পৌরসভার পৌর প্রধান সুপ্রকাশ গিরি। উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা শাসক প্রতীক অশোক ধূমাল, কাঁথি ১ ব্লকের বিডিও অমিতাভ বিশ্বাস,কাঁথি পৌরসভার উপ পৌর প্রধান ডঃ নিরঞ্জন মান্না, কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য, দেবাশীষ পাহাড়ী, অতনু গিরি, আলেম আলি খান, শেখ সাবুল, প্রমূখ। শিবির পরিচালনার দায়িত্ব ছিলেন পৌর কর্মী প্রদীপ কুমার মান্না। বাংলার যুব সাথী, ক্ষেতমজুর ও অন্যান্য কৃষকদের প্রকল্প এবং লক্ষীর ভান্ডার প্রকল্পের নতুন রেজিস্ট্রেশনের শিবির হল। উপস্থিত থেকে সকল কে ফর্ম ফিলাপ এ সহযোগীতা করলেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি ও সাধারন মানুষের সাথে কথা বললেন,প্রথম দিনেই উপচে পড়া ভিড় ছিল।

শিবির শেষে জানা গেছে ১০০০ এরও বেশি ফর্ম বিতরণ হয়েছে। জমা পড়েছে প্রায় পাঁচ শতাধিক। পাশাপাশি কাঁথি ১ ব্লক এর ৮টি গ্রাম পঞ্চায়েতের মানুষজনও ব্লক প্রশাসনের শিবিরে আবেদনপত্র জমা দেন।তাদের সহযোগিতা করেন কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধীদল নেতা আমিন সোহেল। বিডিও অমিতাভ বিশ্বাস উপস্থিত থেকে শিবির পরিচালনা করেন।




