Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। বিনা নির্বাচনে পঞ্চায়েতের দুটি আসন দখল করলো সিপিএম প্রার্থীরাঃজয়ী বিজেপিও ।।

রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে পঞ্চায়েত-পঞ্চায়েত সমিতির আসনে সাসক দল তৃনমূলের প্রার্থীদের বিনা নির্বাচনে জয়ের খবরের মধ্যে উলোট পুরান
ঘটালো সিপিএম।রাজ্যে ক্ষয়িষ্ণূ এই বিরোধী দলের সব আসনে প্রার্থী দেওয়াই যেখানে বড় চ্যালেঞ্জ ছিলো,সেখানে তাদের দুই প্রার্থী নির্বাচনের
আগেই জয় যুক্ত হওয়ায় স্বাভাবিক কারনে নজর কেড়েছে সারা রাজ্যের।

অবিশ্বাস এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না ১ ও ২ ব্লকে। রায়না ১ ব্লকের শ্যামসুন্দর গ্রাম পঞ্চায়েতের ৭/৯৮ নম্বর আসনে (বুথ নম্বর
৯৮) ইসমাইল মোল্লা এবং রায়না ২ ব্লকের পাঁইটা ২ গ্রাম পঞ্চায়েতের ১/১ নম্বর আসনে (বুথ নম্বর ১৯১) সবিতা মাথুর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
হয়েছেন।জানা গেছে মনোনয়ন পত্র স্ক্রুটিনিতে এদের বিরুদ্ধে থাকা তৃনমূলও নির্দল প্রার্থীদের মনোনয়ন পত্র বাতিল হয়ে যায় ।ফলে এই আসন গুলিতে
সিপিএম প্রার্থীরা ছাড়া আর কেউ না থাকায় এরাই জয়ী হয়েছেন ।

তবে শুধু সিপিএম প্রার্থীরাই নন,বিনা নির্বাচনে জয়ী হলেন এক বিজেপি প্রার্থীও।নাম অপর্ণা বর্মণ। সেটা আবার হয়েছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের
জেলায়। তাঁরই লোকসভা এলাকা বালুরঘাটের অন্তর্গত গঙ্গারামপুর বিধানসভার উদয় গ্রাম পঞ্চায়েতের নাকাইর গ্রামে।রাজ্যে তিনিই প্রথম বিজেপি
প্রার্থী যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন কোনও নির্বাচনে।মহিলাদের জন্য সংরক্ষিত ওই আসনে তৃণমূল বা সিপিএম কোনও প্রার্থীই দিতে পারেনি।
স্থানীয়রাও বলছেন, এই এলাকায় প্রায় সব পরিবারই বিজেপি করেন। কেউ কেউ অন্য দল করলেও তাঁদের বাড়ির কোনও মহিলা প্রার্থী হতে চাননি।

Related News

Also Read