Select Language

[gtranslate]
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ৯ই জুন, ২০২৬ )

।। ২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ” খেলা যখন ” ।।

ইন্দ্রজিৎ আইচ :- “খেলা যখন” … পরিচালক অরিন্দম শীল এর নতুন ছবি যা মুক্তি পাবে আগামী ২ রা ডিসেম্বর,শুক্রবার।



এস বি এফ এবং ক্যামেলিয়া প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবি খেলা যখন এর এক সাংবাদিক সম্মেলন হয়ে গেলো গতকাল সল্টলেক সিটি সেন্টার এর কাছে সিক্স বালিগঞ্জ এর হোটেলে।

উপস্থিত ছিলেন এই ছবির মূল অভিনেত্রী মিমি চক্রবর্তী, অভিনেতা অর্জুন চক্রবর্তী, বরুণ চন্দ্র, অসীম রায় চৌধুরী, গায়িকা তৃষা চ্যাটার্জী এবং ছবির পরিচালক অরিন্দম শীল।



সাংবাদিক সন্মেলনে ছবির ট্রেলার লঞ্চ এর পাশাপাশি অরিন্দম শীল জানালেন খুব রুদ্ধশ্বাস পূর্ন ছবি। থ্রিলার, সাসপেন্স, রহস্য, মারপিট সব মিলিয়ে খুব জমজমাট ছবি। তিন বছর আগে এই ছবির চিত্র নাট্য লিখেছিলাম। এই ছবিতে উর্মি চরিত্রে মিমি চক্রবর্তী ও সাগ্নিক চরিত্রে অর্জুন চক্রবর্তী
অভিনয় করেছে।



এছাড়া রয়েছেন বরুণ চন্দ্র, অসীম রায় চৌধুরী, বুলবুলি, অনিন্দ্য চট্টোপাধ্যায়, হর্স ছায়া, জয়দ্বীপ কুন্ডু, অলকানন্দা রায়, অর্ন মুখোপাধ্যায়, সঙ্গীতশিল্পী হরিহরন এর ছেলে করণ হরিহরন এবং শিশু অভিনেতা আয়ুস। সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ। গান আছে দুটি। গেয়েছে শোভন গাঙ্গুলি ও তৃষা চ্যাটার্জী।



পরিচালক অরিন্দম শীল জানালেন এই ছবির বেশির ভাগ শুটিং হয়েছে উড়িষ্যার বারিপদায়। আমি আশাবাদী যে এই ছবি বাংলার সকল দর্শকদের
মনে দারুন সারা জাগাবে। সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন মিমি, অর্জুন, বরুণ চন্দ্র, অসীম রায়চৌধুরী, তৃষা।

Related News

Also Read