Select Language

[gtranslate]
২রা ফাল্গুন, ১৪৩২ রবিবার ( ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ )

নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত পদ গ্রহন করবো না:বিকাশ বেজ

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে ওটা অভিযোগ কে ঘিরে এলাকা সহ রাজ্য রাজনীতি তোলপাড় চলছে। অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ স্বেচ্ছায় সভাপতির পথ থেকে পদত্যাগ করেছেন। তিনি জানিয়েছেন নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি দলীয় এবং সরকারি কোন পদে থাকবেন না। সূত্রের খবর কাঁথি ৩ ব্লকের তৃণমূলের এই দখলে থাকা এক পঞ্চায়েতের মহিলা প্রধান এর অভিযোগের অডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দলের অন্দরে শুরু হয়েছে অস্বস্তি। অডিও ভাইরাল হলেও নির্যাতিতা প্রশাসনিক অর্থাৎ পুলিশের কাছে অথবা দলগতভাবে কোন অভিযোগ দায়ের করেননি। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন নির্যাতিতাকে আশ্বস্ত করে বলা হয়েছে অভিযোগ দায়ের করতে। তিনি অভিযোগ দায়ের না করার জন্য কোন মামলা রুজু করা যায়নি। তিনি এও জানিয়েছেন পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে। অভিযোগ সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে নির্যাতিতা জানিয়েছেন তার শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল অভিযুক্ত সভাপতি বিকাশ চন্দ্র বেজ। ছড়িয়ে পড়া অডিও এর সত্যতা যাচাই করা হয়নি। কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযূষ কান্তি পন্ডার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন অভিযোগের অডিও ভাইরাল হলেও লিখিতভাবে প্রশাসনিক অথবা দলগতভাবে কোন অভিযোগ হয়নি। এই ব্যাপারে দল কি সিদ্ধান্ত নেবে তা তিনি বলতে পারেননি। তিনি জানিয়েছেন দলের রাজ্য কমিটি যেভাবে সিদ্ধান্ত নেবেন এবং যা নির্দেশ দেবেন সেভাবেই কাজ হবে। এই ঘটনাকে ঘিরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন এ রাজ্যে মহিলা পঞ্চায়েত প্রধান নিরাপদ নয়। তাহলে সাধারণ মহিলাদের পরিস্থিতি কি হবে। এই নিয়ে তিনি পঞ্চায়েত সমিতিতে ঝাঁটা হাতে নিয়ে আন্দোলন শুরু করবেন বলে জানিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে কাঁথি ৩ ব্লক তৃণমূলের সভাপতি নন্দদুলাল মাইতি জানিয়েছেন তিনি অডিওটি শোনেননি এই ব্যাপারে কিছু জানেন নি। তবে বিকাশ বাবু শতঃপ্রণোদিতভাবে পদত্যাগ করেছেন বলে জেনেছেন। তিনিও জানিয়েছেন দলগতভাবে কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ হলে দল ব্যবস্থা গ্রহণ করবে। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদল বিজেপি ফায়দা লুটার তাহলে রয়েছে বলে তিনি অভিযোগ তুলেন। শুধু তাই নয় শুভেন্দু বাবুর মন্তব্য কে তীব্র কটাক্ষ করেছেন তিনি। সূত্রের খবর তৃণমূল দলের পক্ষ থেকে এই অভিযোগ তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই অভিযোগের বাস্তবতা এবং সত্যতা খুঁজে বার করার চেষ্টা করবে এই তদন্ত কমিটি। তবে এই কথা তৃণমূলের কোনো নেতৃত্ব সত্যতা স্বীকার করেননি।

Related News

Also Read