মাত্র ৭ কিমি রাস্তা সংস্কারের কাজ চলছে দেড় বছরের বেশী সময় ধরে,শেষ হওয়ার কোন লক্ষন নেই ।এর মধ্যে আবার যে টুকে অংশের কাজ হয়েছে সেই দিকের রাস্তাও আবার খারাপ হতে শুরু করেছে !ঘটনাটা পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের দেউলিয়া- খন্যাডিহি রুট।
এই রাস্তা অত্যন্ত জনবহুন রাস্তা।প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত।অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি বছর তিনের ধরে রীতিমতো ছিলো বেহাল দশা।
এলাকার বাসিন্দাদের দীর্ঘ আন্দোলনের জেরে পিডব্লুডি ৭ কিমি রাস্তার সংস্কারের কাজ শুরু করে বছর দেড়েক আগে।এলাকাবাসী কিছুটা স্বস্তি পেয়েছিলো এই কারনে হয়তো এতদিনের দুর্ভোগ হয়তো কাটতে চলেছে।তবে দুঃখের বিষয় দেড় বছরেও এখনো কাজ সম্পন্ন হয়নি গুরুত্বপূর্ণ এই রাস্তাটি।
কাজ শুরুর প্রথম থেকেই এলাকার বাসিন্দাদের অভিযোগ ছিলো রাস্তাটি আগের মতো চওড়া হয়নি।একটি গাড়ি এলে অন্যগাড়ি প্রবেশ সহজে করতে পারেনা।পাশাপাশি রাস্তার কাজ শেষ হওয়ার আগেই সাত কিমি রাস্তা জুড়েই রাস্তার দুধারে নিয়েছে ফাটল ও ধ্বস।যারফলে স্থানীয়দের অভিযোগ রাস্তার কাজের গুনমান নিয়ে।
রাস্তার কাজ শেষ হওয়ার আগেই যদি হয় ফাটল,তাহলে একবছরে এর হাল কি হবে? প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা ।যদিও এ প্রসঙ্গে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না জানান,বর্ষায় কাজ চলছে,কোন কারনে সমস্যা হতে পারে,তবে বিষয়টি তদন্তের আশ্বাস দেন এবং খোঁজখবর নেবেন বলেও জানান সুরজিৎ বাবু।







