হুগলীতে গ্রাম পঞ্চায়েতে গড়ে প্রতি আসনে তৃনমূলের হয়ে ২ জন করে প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে।পিছিয়ে নেই পঞ্চায়েত
সমিতি ও জেলা পরিষদেও।স্বাভাবিক কারনে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।অনেকেই কটাক্ষ করে বলছেন এটা নব জোয়ারের
হাওয়া !
হুগলি জেলায় ২০৭ টি গ্রাম পঞ্চায়েতের ৩৮৮০ টি আসন।১৮ টি পঞ্চায়েত সমিতির ৬১৯ টি আসন।জেলা পরিষদের আসন ৫৩ টি।
তৃনমূলের হয়ে মনোনয়ন দিয়েছেন পঞ্চায়েতে ৫৪৩৯ জন, সমিতিতে ৮৭০ জন এবং জেলা পরিষদে ৫৭ জন। অপর দিকে
সিপিআইএম এর পক্ষে করেছেন পঞ্চায়েতে ৩৬১১ জন, সমিতিতে ৬৮৫ জন এবং জেলা পরিষদে ৫৭ জন।
বিজেপি মনোনয়ন করেছে পঞ্চায়েতে ৩৪১৭ টি,সমিতিতে ৬২৪ টি এবং জেলা পরিষদে ৫৮ টি।
বৃহস্পতিবার ছিল মনোনয়ন জমা করার শেষ দিন।তৃনমূল মুখপাত্র শান্তনু সেন হুগলিতে দলের মনোনয়ন কেমন হচ্ছে দেখতে এসে
জানিয়েছিলেন একশ শতাংশ আসনে তৃনমূল প্রার্থীরা মনোনয়ন করবে।
দেখা গেলো একশ শতাংশের অনেক বেশি প্রার্থী মনোনয়ন জমা দিয়ে দিলেন।মানুষ যাদের নাম প্রস্তাব করবে এলাকায় স্বচ্ছ ভাবমূর্তি আছে
এমনকে প্রার্থী করা হবে বলা হয়েছিল।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
নবজোয়ার কর্মসূচীতে প্রার্থী বাছাইয়ে ভোটের ব্যবস্থাও করা হয়।কিন্তু এত বেশি প্রার্থীর মনোনয়ন সেই ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে বসল বলে
মনে করছে রাজনৈতিক মহল। যদিও তৃনমূলের দাবী যারা প্রতীক পাবে তারাই দলের প্রার্থী,বাকিরা প্রত্যাহার করবে।






