Select Language

[gtranslate]
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ৭ই জুন, ২০২৬ )

পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দেশীয় প্রজাতির চারা গাছ প্রদান 

প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন

কাজলা জনকল্যাণ সমিতি আজ দ্বিতীয় দিনে কাঁথি ৩ ব্লকের কুমিরদা গ্রাম পঞ্চায়েতের ফুলমাই দল বাড় গ্রামে ৯৫ টি পরিবারের হাতে ২৪৯৩ টি দেশীয় প্রজাতির চারা গাছ তুলে দেওয়া হয় যেমন (নিম, লেবু, আম, চালতা, বেল, কাঁঠাল, কালোজাম, বেদানা, আশফল) ইত্যাদি চারা গাছ বিতরণ করা হয়।

এই বিতরণ অনুষ্ঠানে সম্পদ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশচন্দ্র বেজ, কুমিরদা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাতী বারুই এছাড়া উপ-প্রধান অসিত কুমার মন্ডল এবং কাজলা জনকল্যাণ সমিতির পক্ষে কমল মাইতি , রাজ কুমার দাস অন্যান্য প্রতিনিধি। শ্রী বেজ বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সবাইকে গাছ লাগাতে হবে।

কাজলা জনকল্যাণ সমিতির সহযোগিতায় ফুলমাই দলবড় গ্রামের গ্রামবাসীরা দেশীয় প্রজাতির গাছ পেল,সবাইকে সঠিক নিয়মে গাছ পরিচর্যার কথা বলেন এবং দেশীয় প্রজাতির গাছের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। কাজলা জনকল্যাণ সমিতির এই ধরনের উদ্যোগ কে সাধুবাদ জানান।

Related News

Also Read