Select Language

[gtranslate]
১৪ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২৮শে জুন, ২০২৬ )

পূর্ব মেদিনীপুরে সমবায় নির্বাচনে তৃণমূলের জয়

পূর্ব মেদিনীপুর জেলায় সমবায় নির্বাচনে আবারো তৃণমূলের জয়। শনিবার  ভগবানপুর ২ ব্লকের জুখিয়া গ্রাম পঞ্চায়েতের বিরিবাড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে সকাল থেকে ভোট গ্রহণ চলে। রাতে ফলাফলে দেখা যায় ৯-০ ভোটে বিজেপি সমর্থিত প্রার্থীদের  পরাস্ত করে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হয়। এই সমবায় সমিতিতে মোট ভোটার ৯৭৩।

৯ টি আসনের সবকটিতে  বিজেপি এবং তৃণমূল সমর্থিত  ৯ জন করে প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করে। ভোট গণনায় দেখা যায় সবকটি আসনে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছে। এই জয়ের পরেই তৃণমূল নেতা কর্মী সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

Related News

Also Read