Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

১০ কুইন্টাল নিষিদ্ধ বাজি উদ্ধার করল রামনগর থানার পুলিশ।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার ঠিকরাতে অভিযান চালিয়ে প্রায় ১০ কুইন্টাল নিষিদ্ধ বাজি উদ্ধার করে বড়সড়ক সাফল্য পেল রামনগর থানার পুলিশ । জেলা জুড়ে ও বোমাতঙ্কের মধ্যে সাফল্য নিঃসন্দেহে নজির সৃষ্টি করল বলে বিশেষজ্ঞদের মত। শনিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে রামনগর এক ব্লকের রামনগর থানার ঠিকরা মোড়ে এক বাড়িতে হানা দিয়ে দু গাড়ি নিষিদ্ধ বাজি উদ্ধার করল রামনগর থানার পুলিশ। একইসঙ্গে এক ব্যক্তি কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি ঠিকরা গ্রামের বাসিন্দা সুমন কল্যাণ বের। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এই ঘটনার সঙ্গে অন্য আর কেউ যুক্ত আছে কিনা।

রবিবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উপস্থিত ছিলেন রামনগর থানার ওসি উজ্জ্বল নস্কর ডিএন টি সহ উচ্চপদস্থ আধিকারিকগন। এর আগে মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার নাড়ুয়াবিলা, এগরা থানার খাদিকুল, খেজুরির পাড়াতলায় সহ একাধিক জায়গায় বিস্ফোরণে বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছে। তারপরে এই জেলা প্রশাসন নড়ে চড়ে বসে মুখ্যমন্ত্রীর নির্দেশে। যেখানে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এই অবৈধ বাজি তৈরি নিষিদ্ধ করে সবুজ বাজি তৈরি করার হাপ গড়বেন। সেই ভাবে প্রশাসনিক স্তরে প্রস্তুতি চলছে বলে সূত্রের খবর। তার মধ্যে উদ্ধার কে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল সৃষ্টি হয়েছে। তোলপাড় শুরু হয়েছে জেলা প্রশাসনে।

Related News

Also Read