Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

মারিশদা বাজারে বিজেপি প্রার্থীর কার্যালয়ের উদ্বোধন

 

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের মারিশদাতে ভোট প্রচারে ঝড় তুললেন উত্তর কাঁথি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিতা সিনহা।

সোমবার মারিশদা বাজার থেকে নবনির্মিত কার্যালয় পর্যন্ত একটি সুদৃশ্য মিছিল এলাকা পরিক্রমা করে। পাশাপাশি রাজ্য সরকারের অনুন্নয়ন ও ভাতা প্রক্রিয়াকে, এবং দুর্নীতিকে হাতিয়ার করে তীব্র সমালোচনার মাধ্যমে পথসভা হয়।

বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী, প্রার্থী সুমিতা সিনহা, মন্ডল সভাপতি বিপুলেস ধাড়া,প্রমুখ। উপস্থিত ছিলেন পলাশ দাশ বিবেক বিক্রম সিং বৃহস্পতি মাঝি প্রমুখ। এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

Related News

Also Read