Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

নোনা জলে সবুজ বিপ্লব:কৃষকদের প্রশিক্ষণ শিবির

নোনা জলে সবুজ বিপ্লবের লক্ষ্যে গ্রামীণ কিষাণ কিষাণিদের নিয়ে একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। নাবার্ড় এর সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের মাজিনাপুর গ্রাম পঞ্চায়েতের মাজিলাপুর এগ্রো ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নাবার্ড় এর সি জি এম পি কে ভরদ্বাজ এই শিবিরের শুভ উদ্বোধন করেন। কাঁথি দেশপ্রাণ ব্লকের ফরিদপুর একটি অনুষ্ঠান ভবনের সভাকক্ষে উপস্থিত ছিলেন নাবার্ড় এর ডি ডি এম পিংকু দাস, পি এন বি এর এল ডি এম রাকেশ কুমার মিশ্র, বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সহ-সভাপতি পার্থসারথী দাস,সাতমাইল দক্ষিণ চড়াইখেয়া ইউনাইটেড ক্লাবের সম্পাদক বিজন পুষ্টি, মাজিলাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদীপ কুমার কুন্ডু, উপপ্রধান সরস্বতী মান্না,পঞ্চায়েত সদস্য পার্থ সখা মন্ডল, মনোমিতা মন্ডল, মনিমালা প্রামাণিক বিশ্বজিৎ নন্দী সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন।

 

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অরুণ বরণ পন্ডা,দীলিপ মাইতি, বিশ্বজিৎ নন্দী, অনুষ্ঠান সঞ্চালনা করেন সঞ্জিত কুমার শীট। সমুদ্র সৈকত এলাকায় নোনা মাটি এবং নোনা জল থাকার জন্য বেশ কিছু জায়গা অযোগ্য হয়ে পড়ে থাকে। সেই জমিগুলোকে চাষযোগ্য করে তোলার জন্য উন্নত প্রথায় বিজ্ঞানসম্মত চাষের পদ্ধতি প্রশিক্ষণ দেওয়ার সূচনা হলো। এর ফলে সমুদ্র তীরবর্তী এলাকায় মানুষজন অতীত জমিতে চাষাবাদ করে উন্নতি লাভ করতে পারবে।

Related News

Also Read