Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। দারুয়া লায়ন্স ক্লাবের স্বাধীনতা দিবস উদযাপন ও সম্বর্ধনা ।।

সোমবার দারুয়া লায়ন্স ক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সংবর্ধনা জ্ঞাপন সভা অনুষ্ঠিত হয়। প্রথমে ৭৫তম বর্ষপূর্তি তথা ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

জাতীয় পতাকা উত্তোলনের করেন ক্লাবের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলার আলেম আলি খান। সহযোগিতা করেন ক্লাবের সভাপতি শিক্ষক ফরিদ মল্লিক।



উপস্থিত ছিলেন থার্ড ভাইস প্রেসিডেন্ট মইনুদ্দিন আলি খান, কোষাধক্ষ্য শিক্ষক দীপক দাস,সেক আরিফ হোসেন, মাসুদ মল্লিক, এরশাদ খান কাদের বিন রব, শিক্ষক ইমরান আলি খান, প্রমূখ।

এরপরে ই সংবর্ধনা জ্ঞাপন সভা অনুষ্ঠিত হয়। প্রথমে ক্লাবের পক্ষ থেকে ফাস্ট ভাইস প্রেসিডেন্ট কাঁথি পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর লায়ন আলেম আলি খানকে সংবর্ধিত করেন ক্লাবের সভাপতি ফরিদ মল্লিক। তারপরে দারুয়া লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধিত করা হয় কলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয়ী সেক শাহজাহান ও রৌপ্য পদক জয়ী সালমা খাতুনকে।সমগ্র অনুষ্ঠান কি পরিচালনা করেন আক্তার আলি খান।

Related News

Also Read