Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

।। সাত বস্তী কমিটির সভাপতি প্রয়াত ।।

কাঁথি মুসলিম শরাহ্ কমিটির অন্তর্ভুক্ত কাঁথি উত্তর মুসলিম সাত বস্তী কমিটির সভাপতি তথা দেশপ্রাণ ব্লকের সরদা গ্রামপঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সেক নুরুল আলি আজ সকাল ১০ টায় দারুয়া হাসপাতালে দীর্ঘ রোগভোগের পর ইন্তেকাল করেছেন।

সেক নুরুল আলি আজীবন সিপিআইএম দলের সাথে যুক্ত ছিলেন। তিনি দেশপ্রাণ সিপিআইএম লোকাল কমিটির প্রাক্তন সম্পাদক ছিলেন। বর্তমানে দেশপ্রাণ সিপিআইএম এরিয়া কমিটির বর্তমান সদস্য ছিলেন।


তিনি দীর্ঘদিন ব্লাড ক্যান্সার রোগে ভুগছিলেন। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন কাঁথি উত্তর মুসলিম সাত বস্তী কমিটির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। এছাড়া শোক প্রকাশ করেন কাঁথি মুসলিম শরাহ্ কমিটির সভাপতি আবদুল রহমান মণি,স্হানীয় মুসলিম সাত বস্তী কমিটির সভাপতি সেক মসীউদ্দিন আলমগীর, বসন্তিয়া মুসলিম সাত বস্তী কমিটির সভাপতি সেক মোসারফ প্রমুখ নেতৃবৃন্দ।

সোমবার বিকাল ৫ টায় দেশপ্রাণ ব্লকের হিঞ্চি গ্রামে তাঁর জানাজার নামাজ আয়োজনে র পরে কবরস্থ করা হবে।

Related News

Also Read