Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক নিয়মিত ক্লাস না করায় প্রতিবাদ করলেন ছাত্র পরিষদ

শনিবার দেশপ্রাণ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষের ঘর ঘেরাও করে প্রতিবাদ কর্মসূচি করা হয়, দীর্ঘদিন ধরে বিগত প্রায় দু বছর ধরে দেশপ্রাণ মহাবিদ্যালয় কলেজ রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সুজিত জানা  কলেজে অনিয়মিত যাতায়াত করছেন। ঠিক মতন ক্লাস করেন না। আবার কখনো কখনো হাজিরা খাতায় স্বাক্ষর করে কলেজ থেকে চলে যান।, এই নিয়ে কয়েকবার লিখিত অভিযোগ করা হয়েছে ছাত্র সংসদের পক্ষ থেকে। অভিযোগ জানালেও  কলেজ কর্তৃপক্ষ  কোন ব্যবস্থা গ্রহণ করেননি।

তাই আজকে সমস্ত ছাত্রছাত্রী ও ছাত্র সংসদের পুরো ইউনিট মিলে কলেজের অধ্যক্ষের ঘর ঘেরাও করা হয়। যতক্ষণ না এর বিহিত ব্যবস্থা হবে ততক্ষণ এই প্রতিবাদ কর্মসূচি চলবে। বারংবার এই রকম হলেও কলেজের অধ্যক্ষ সুজিত জানাকে বাঁচানোর চেষ্টা করেন তাই আজকে এই প্রতিবাদ কর্মসূচি।

কলেজ পরিচালন কমিটির সভাপতি জ্যোতির্ময় কর বলেন বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেয়।

Related News

Also Read