Select Language

[gtranslate]
৩০শে আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ১৪ই জুলাই, ২০২৬ )

খেজুর কুল পাড়তে গিয়ে মৃত্যু যুবকের

বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে খেজুরী থানার নিজকশবা গ্রাম পঞ্চায়েতের উত্তর বোগা গ্রামে। এই গ্রামের বাসিন্দা মতিলাল প্রামানিক( ৪০) বাঁশের কঞ্চি কাঁধে নিয়ে গাছ থেকে খেজুর কুল পাড়ার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় ঝুলে থাকা হাই টেনশন (এগারো হাজার) লাইনে কঞ্চির সংস্পর্শে বিদ্যুৎপৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে জনকা হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।পরিবারসহ এলাকায় শোকের ছায়া।

ছোট্ট তিনটি বাচ্চাকে নিয়ে স্বামী হারা স্ত্রী, তার মা ও বৃদ্ধা ঠাকুমা এখন দিশেহার। খবর পেয়ে প্রাক্তন শিক্ষক তৃণমূল নেতা সমদ্ভব দাস। মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করে পরিবারের সবার প্রতি সমবেদনা জানান।

Related News

Also Read