Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

ভিডিও ভাইরাল:আত্মঘাতি হল দশম শ্রেণীর ছাত্রী

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পটাশপুর ১ ব্লকের একটি গ্রামে নাবালিকার যৌন হেনস্থার অভিযোগে দুই নাবালক গ্রেফতার হলো। ধৃতদের তমলুক জুভেনাইল আদালতে তোলা হয়।

 

সূত্রের খবর গত এপ্রিল মাসে পটাশপুর ১ ব্লকের একটি গ্রামে দশম শ্রেণীর ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। আত্মঘাতী হওয়ার কারণ নিয়ে পরিবারের লোকেরা এবং পুলিশ ধন্দে ছিল। গত কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়। তারপরেই সৃষ্টি হয় চাঞ্চল্যকর পরিবেশ।

 

সুত্র মারফত জানা গেছে আত্মঘাতী নাবালিকার কাকাতো দুই ভাই তার যৌন হিনস্তা করে ভিডিও তুলে রাখে। অনুমান সেই লজ্জা পরিবারের কাউকে না বলতে পেরে আত্মঘাতী হয়েছে নাবালিকা। সেই ভিডিও গত কয়েকদিন আগে ভাইরাল হতেই পরিবারের লোকেরা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দুই নাবালককে গ্রেপ্তার করে পটাশপুর থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় শুরু হয়েছে জোর জল্পনা।

Related News

Also Read